সিরিজে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আফিফের বদলে সৌম্য

ক্রীড় ডেস্ক
টসের সময় দুই দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচ হেরেই ব্যাকফুটে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজে টিকে থাকার লড়াই। প্রথম ম্যাচের মতোই এ ম্যাচেও টসে জিতেছে নিউজিল্যান্ড, বেছে নিয়েছে ব্যাটিং। সিরিজ ঠেকাতে ফিল্ডিংয়ে নেমে ম্যাচ শুরু করবেন মেহেদি হাসান মিরাজরা।

এ ম্যাচে দলে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে মিডল অর্ডারে নেমে ম্যাচের গতির সঙ্গে বেমানান ব্যাটিং করা আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। তার জায়গায় ফিরছেন সৌম্য সরকার। সাইফ হাসান ও তানজিদ হাসান বেশ কিছুদিন ধরেই ওপেনিংয়ে থাকায় সৌম্য কোন পজিশনে খেলবেন, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশের ব্যাটিং ইনিংস শুরু হওয়া পর্যন্ত।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও টস জিতে নেন কিউই ক্যাপ্টেন টম ল্যাথাম। তিনি বেছে নিয়েছেন ব্যটিং। নিউজিল্যান্ডের আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত থাকছে।

এর আগে গত শুক্রবার একই স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছিল প্রথম ম্যাচে। সে ম্যাচে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ রানের মাথায় পরপর দুই বলে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। পরে সাইফ-লিটনের জুটিতে দল ঘুরেও দাঁড়ায়। পরে তাওহীদ হৃদয় কিছুটা চেষ্টা করেছিলেন। আফিফ ২৭ রান করলেও বল খেলেন ৪৯টি। বাকিরা কেউ কোনো অবদান রাখতে না পারায় ২২১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ম্যাচ হেরে যায় ২৬ রানে।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, নিক কেলি, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইলিয়াম ও’রুর্ক ও জেইডেন লেনক্স।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৫ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে