ক্রীড়া প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি ভেন্যু পরিবর্তন করবে না— একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এবার আরও বড় খবর দিল ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি— বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে সেই জায়গা পূরণে স্কটল্যান্ডকে ডাকবে আইসিসি।
এএফপির খবরে বলা হয়েছে, বিসিবি ভারতে তাদের ক্রিকেট দল না পাঠালে বিকল্প দলের চিন্তা করে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড। কেননা আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে রয়েছে তারা।
এদিকে আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে— আজ সোমবার (১৯ জানুয়ারি) এমনটাই জানিয়েছে ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যম।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে ম্যাচগুলো টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এই অচলাবস্থা নিয়ে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’
আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।
উল্লেখ্য, টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে। আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ গ্রুপ ‘বি’তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করানোর প্রস্তাব দিয়েছিল।
এর আগে গত ৩ জানুয়ারি নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপরই বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো একটি দলের নিরাপত্তা কিভাবে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)— সেই প্রশ্নই রাখে বিসিবি।
এ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে কয়েক দফায় চিঠি চালাচালি, দুপক্ষের মধ্যে বৈঠকও হয়েছে। তবে তাতে সমাধান আসেনি। বিসিবিও ভারতে দল না পাঠানোর বিষয়ে অনড় অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে আইসিসিও তাদের মূল সূচি পরিবর্তন না করার বিষয়ে অনড়। এরই মধ্যে আইসিসির বরাতে এএফপি জানাল, বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্য থেকে স্কটল্যান্ডকে নেওয়া হবে।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৯ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৯ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২১ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে