অস্ট্রেলিয়ায় দাপুটে জয়ে এগিয়ে গেল ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৯: ১৬
অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থ টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আজ বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে ৪৮ রান ব্যবধানে। ক্যারেরা ওভালের কঠিন উইকেটে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৭ রান করে ভারত। জবাবে মাত্র ১১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের শুরুটা ছিল দারুণ। ১৪.১ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২১ রান। টপ অর্ডারে অভিষেক শর্মা ২৮, শুভমান গিল ৪৬, শিভম দুবে ২২ এবং সূর্যকুমার যাদব ২০ রান করেন। কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় প্রত্যাশিত বড় স্কোর পায়নি সফরকারীরা। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর (১২) এবং অক্ষর প্যাটেলের (২১) ব্যাটে পায় লড়াকু পুঁজি।

সেটাই পাহাড়সম হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। স্বাগতিকদের হয়ে দুই ওপেনার- মিচেল মার্শ ৩০ এবং ম্যাথু শর্ট ২৫ রান করেন। পরের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। দুর্দান্ত এক স্পেলে মাত্র ৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ওয়াশিংটন। দুবে ও অক্ষর ২টি করে উইকেট পান। ম্যাচসেরা হয়েছেন অক্ষর।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

২১ ঘণ্টা আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে

সাইবারির ৭১ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।

১ দিন আগে