ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল থেকে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।
মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ দশমিক ৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড।
বৃষ্টির কারণে প্রস্তুতিমূলক ম্যাচ দুটি পরিত্যক্ত হলেও, যতটুকু সুযোগ হয়েছে তাতেই ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি। স্কটল্যান্ডের বিপক্ষে অনবদ্য ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ছয় বোলার উইকেটের দেখা পান।
জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। পাশাপাশি নিবিড় অনুশীলন সেশনও করেছে তারা।
ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট করেছেন, কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
৬ দিন আগে
এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের ফাইনালে ভিয়েতনাম-কে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে ব্যাংকক-এ অনুষ্ঠিত প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
৭ দিন আগে
ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্স দেখে ফ্রান্স তো বটেই স্বস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদও। প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চোটের কোনো ছাপই দেখা গেল না ফরাসি অধিনায়কের খেলায়। উল্টো চোখধাঁধানো এক গোল করে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।
৭ দিন আগে
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৭ দিন আগে