ক্রীড়া ডেস্ক

আর্লিং হাল্যান্ডের দুর্দান্ত জোড়া গোলে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। মঙ্গলবার গ্রুপ ‘আই’-এর ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ইউরোপের দলটি।
এদিকে ম্যানচেস্টার সিটির তারকা হালান্ড আগের ম্যাচের মতো এ ম্যাচেও জোড়া গোল পেয়েছেন। এর মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন চারটিতে। তার সমান চার গোল রয়েছে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। পাঁচ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের দেখা মেলে ৪৩তম মিনিটে। সেনেগালের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নরওয়েকে এগিয়ে দেন মার্কুস পেডারসেন।
বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ৪৮তম মিনিটে দারুণ ফিনিশে গোল করে নরওয়েকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার।
তবে সহজে হার মানেনি সেনেগাল। ৫৩তম মিনিটে ইসমাইলা সার গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরান আফ্রিকার প্রতিনিধিদের। কিন্তু পাঁচ মিনিট পরই আবারও জ্বলে ওঠেন হালান্ড। দুর্দান্ত এক ফিনিশে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে নরওয়েকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এরপর রক্ষণ সামলে খেলতে থাকে নরওয়ে, আর একের পর এক আক্রমণ চালায় সেনেগাল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও গোল করেন ইসমাইলা সার। তার নান্দনিক ফিনিশে ব্যবধান দাঁড়ায় ৩-২।
শেষ মুহূর্তে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোল পায়নি সেনেগাল। শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই হারে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে সেনেগাল। তাদের শেষ ম্যাচ ইরাকের সঙ্গে। সেই ম্যাচে কোনো দল জয় পেলে অন্য গ্রুপগুলোর দলগুলোর সঙ্গে তৃতীয় স্থানের প্রতিযোগিতায় নামতে হবে।

ডালাসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেন, “তাদের কোনো দুর্বলতা আমরা খুঁজে পাইনি। দল হিসেবে তারা অসাধারণ। একাধিক কৌশলে খেলতে সক্ষম ফুটবলার রয়েছে তাদের দলে।”
১ দিন আগে
৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে অবশেষে প্রথম জয়ের স্বাদ পেল মিসর। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটি। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহর অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ঐতিহাসিক এই জয় তুলে নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে মিসর।
১ দিন আগে
গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত দৃঢ়তায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকে চমকে দিয়েছিল কেপ ভার্দ। এবার দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিয়েছে বিশ্বকাপে নবাগত এই দলটি। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। আরও এক ড্রয়ে দুই ম্যাচে ২ পয়েন্ট ছিনিয়ে নি
১ দিন আগে
ম্যাচের ৬৭ মিনিটে উলটো ইরানি খেলোয়াড়কে ঠেকাতে গিয়ে লাল কার্ড খেয়ে বসেন এনগয়। ফলে শেষ ২৩ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় বেলজিয়ামকে। এ সময় ইরান কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে পারেনি। ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
১ দিন আগে