ডেস্ক, রাজনীতি ডটকম

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতীকী আনুষ্ঠানিকতা ‘রামি আল-জামারাত’ পালন করেছেন লাখো হজযাত্রী। বুধবার ভোর থেকেই সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অদূরে মিনায় জড়ো হন হাজিরা। সেখানে তারা শয়তানের প্রতীকী স্তম্ভ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, হজরত ইবরাহিম (আ.) যখন মহান আল্লাহর নির্দেশে তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শয়তান তাকে আল্লাহর নির্দেশ অমান্য করতে প্ররোচিত করার চেষ্টা করেছিল। সেই সময় হজরত ইবরাহিম (আ.) তিন স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। হাজিদের এই আনুষ্ঠানিকতা সেই ঘটনারই প্রতীকী পুনরাবৃত্তি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৭ লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। ইসলামি বিধান অনুযায়ী, সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ।
এর আগে মঙ্গলবার হাজিরা আরাফাতের ময়দানে হজের মূল রুকন ‘ওকুফে আরাফা’ পালন করেন। বিশ্বাস করা হয়, এখানেই মহানবি হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। প্রচণ্ড গরমের মধ্যেও লাখো মানুষ সেখানে দোয়া, ইবাদত ও তওবায় মগ্ন ছিলেন। সৌদি আবহাওয়া বিভাগ জানায়, অনেক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যান এবং খোলা আকাশের নিচে রাতযাপন করেন। সেখানে তারা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য ছোট ছোট কঙ্কর সংগ্রহ করেন। বুধবার ফজরের পর তারা মিনার উদ্দেশে রওনা দেন।
মিনায় ‘জামারাত আল-আকাবা’য় সাতটি কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে কোরবানির দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হাজিরা পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা এবং তাওয়াফে ইফাদাসহ হজের অন্যান্য গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে তারা আবার মসজিদুল হারামে গিয়ে কাবা শরিফ তাওয়াফ করেন।
এদিকে হজ ও ঈদুল আজহা উপলক্ষ্যে সৌদি আরব জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। মিনায় ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা কর্মী, ট্রাফিক টিম ও জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়েছে। তীব্র গরমে হিটস্ট্রোক ও পানিশূন্যতা এড়াতে হাজিদের নিয়মিত পানি পান, ছাতা ব্যবহার ও নির্ধারিত সময়সূচি মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ঈদুল আজহার দিনটি মুসলিমদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। হজরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মরণে বিশ্বের মুসলমানরা এ দিনে পশু কোরবানি করেন এবং সেই মাংসের একটি অংশ দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করেন।
রাজনীতি/এসআই

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১৮ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
২১ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
১ দিন আগে