বাবার জানাজা-দাফনে থাকছেন না মোজতবা খামেনি

ডেস্ক, রাজনীতি ডটকম
আয়াতুল্লাহ আলি খামেনি (বাঁয়ে) ও মোজতবা খামেনি (ডানে)। ছবি: সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশ নেবেন না দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইন্ডিয়া টুডের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। ইন্ডিয়াটুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

তিনি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

সম্প্রতি মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে অভিহিত করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হুমকির জবাবে শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন হুমকির পাশাপাশি ইরানের গোয়েন্দা সংস্থাগুলোও জানিয়েছে, পাবলিক প্লেসে চলাফেরা করলে মোজতবা খামেনির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। সে কারণে বাধ্য হয়েই বাবার জানাজা-দাফনের সময়ও প্রকাশ্যে আসতে পারছেন না মোজতবা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement