দোহায় ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার কেন্দ্রে হরমুজ প্রণালি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৬: ৪৯
হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপসংলগ্ন জলসীমায় নোঙর করা একটি জাহাজ। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা বুধবার শেষ হয়েছে। তবে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথে দুই পক্ষ উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করেছে— এমন ইঙ্গিত পাওয়া যায়নি। আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে দুই সপ্তাহ আগে ঘোষিত অন্তর্বর্তী চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টি।

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতির দাবি করলেও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দোহার এ দফার বৈঠকে পারমাণবিক ইস্যু আলোচনায় ওঠেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা দোহায় দুই দিন ধরে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করা এবং ইরানের স্থগিত থাকা অর্থ ছাড়ের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্তর্বর্তী চুক্তির গুরুত্বপূর্ণ দুটি বিষয় হিসেবেই এগুলো বিবেচিত হচ্ছে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও আগামী ৯ জুলাই তার দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দুই পক্ষের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জুনে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক-সংক্রান্ত বিষয়গুলোতে দোহার আলোচনা ‘ইতিবাচক অগ্রগতি’ এনেছে। পাশাপাশি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের ফলাফলের ভিত্তিতেই এ আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে দুই পক্ষ অগ্রগতি করছে। ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ক্ষেত্রে এটিই ছিল তার প্রধান যুক্তি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগোচ্ছে। তাদের খুব ভালো বৈঠক হয়েছে। এখন দেখা যাক কী হয়।’

তবে আলোচনা প্রসঙ্গে অবহিত সূত্রগুলো জানিয়েছে, দোহার এ দফার বৈঠকে পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনায় ওঠেনি। কারণ এটি ছিল মূলত কারিগরি বিষয়ক আলোচনা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, পারমাণবিক ইস্যু পরবর্তী পর্যায়ে আলোচনায় আসবে। তিনি বলেন, ‘অবশ্যই আমরা পারমাণবিক ইস্যু নিয়ে উদ্বিগ্ন। খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু করব।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে।

হোয়াইট হাউজ যে বৈঠককে ‘উচ্চপর্যায়ের’ আলোচনা হিসেবে উল্লেখ করেছিল, সে জন্য মধ্যপ্রাচ্যে পাঠানো ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এ দফার বৈঠকে অংশ নেননি বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে।

ইরানের প্রতিনিধি দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, এ দফার আলোচনা শেষ হয়েছে। তবে মতপার্থক্য কমাতে কোনো অগ্রগতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি।

হরমুজ প্রণালি নিয়ে আলোচনা

অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে আবার জাহাজ চলাচল শুরু করতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

যদিও আংশিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে, তবে কৌশলগত এই নৌপথের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। গত সপ্তাহের শেষদিকে একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার পর দুই দেশ আবারও পালটাপালটি হামলা চালায়।

ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে চায় তেহরান। একই সঙ্গে দেশটি বারবার জানিয়েছে, অন্তর্বর্তী চুক্তিতে নির্ধারিত টোলমুক্ত সময়সীমা শেষ হলে আগামী আগস্টের মাঝামাঝি থেকে প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল আদায় শুরু করা হবে।

বুধবার ট্রাম্পের বক্তব্যে ইরানের সঙ্গে আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কাকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা অনেক দূর এগিয়েছে।’

ট্রাম্পের এ মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথম বিশ্লেষকরা তেলের দাম নিয়ে তাদের পূর্বাভাস কমিয়ে দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার একটি বিদেশি কনটেইনারবাহী জাহাজ ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে আটকা পড়ে।

আন্তর্জাতিক তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, ‘হরমুজ প্রণালি ধীরে ধীরে খুলছে। কিন্তু পরিস্থিতি এখনো বিচ্ছিন্ন, অনিশ্চিত এবং পুরোপুরি স্বচ্ছ নয়।’

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে সহায়তার প্রস্তাব দিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। তবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইরান অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতায় আগ্রহ না দেখানোয় এ উদ্যোগে জার্মানির অংশ নেওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement