ডেস্ক, রাজনীতি ডটকম

মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। ১৯৫১ সালে শুরুর পর থেকে এবার ছিল এই সুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসর।
শনিবার (৯ মার্চ) ভারতের মুম্বাইয়ে আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এ সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।
দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা।
এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানষী চিল্লারও।
মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এছাড়াও এ দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।
বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন এদিন। প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি। কিন্তু প্রতিযোগীতায় ৮ম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিনা জেইতুন।
সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে। ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন ২০২২ সালে। সেবার মিস চেক রিপাবলিক খেতাব জিতে নেন তিনি। এর মধ্য দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসা তার। আর এসেই দেশের জন্য এনে দেন এক অনন্য সম্মান।
কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ সুন্দরী। সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজও চালিয়ে যাচ্ছেন ইন্সব্রুকের এমসিআই ম্যানেজমেন্ট সেন্টার থেকে।

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।
১৩ ঘণ্টা আগে
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
১৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
১৭ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে