ক্যালিফোর্নিয়ায় গিফোর্ড দাবানল: ৭২ হাজার একরের বেশি পুড়ে ছাই

ডেস্ক, রাজনীতি ডটকম
গিফার্ড আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়ার কুইয়ামা এলাকা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 'গিফোর্ড' দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ৭২ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এবিসি নিউজের বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এক হাজারেরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন।

দাবানলের কারণে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে ‘গিফোর্ড’ দাবানলের সূত্রপাত হয় এবং এটি দ্রুত লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এই আগুন এখন স্যান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপো কাউন্টিকেও প্রভাবিত করছে।

ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত আগুনটি ৭২,৪৬০ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে মাত্র ৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

যদিও আগুন মূলত ঘন ঝোপঝাড় ও দুর্গম পাহাড়ি অঞ্চলে রয়েছে, তবু কর্মকর্তারা বলছেন, প্রায় ৪৬০টি স্থাপনা এই দাবানলের হুমকিতে রয়েছে। বিশেষ করে ঘাসে ভরা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্যান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপো কাউন্টির বিভিন্ন এলাকা থেকে এখনো বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা ও সতর্কতা বলবৎ রয়েছে। হাইওয়ে ১৬৬ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রাস্তাটির উভয় পাশে আগুন ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা শনিবার জানিয়েছিলেন, দাবানলে আহত হয়েছে তিনজন। তাদের মধ্যে একজন বেসামরিক নাগরিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন; বাকি দুজন ঠিকাদারি কর্মচারী, যারা ইউটিভি দুর্ঘটনায় আহত হয়েছে।

স্যান্টা বারবারা কাউন্টি বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংস্থা শনিবার জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কুইয়ামা এবং স্যান্টা বারবারা কাউন্টির বাকি অংশের জন্য বায়ুমান সতর্কতা বলবৎ থাকবে।

সংস্থাটি বলছে, “যদি বাতাসে ধোঁয়া দেখেন বা গন্ধ পান, তাহলে আপনি সতর্ক থাকুন এবং নিজের ও পরিবারের স্বাস্থ্যের সুরক্ষায় সাধারণ জ্ঞান ব্যবহার করুন। হৃদরোগ বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তি, বয়স্ক, গর্ভবতী নারী ও শিশুরা বাইরে কম সময় কাটানোর চেষ্টা করুন এবং ধোঁয়া বা ধূলিকণার মাত্রা বেশি থাকলে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলুন।”

এই দাবানলের কারণ অনুসন্ধান করার কথা জানিয়েছে ক্যাল ফায়ার।

এ দাবানলের অবস্থান ‘মাদ্রে’ দাবানলের পশ্চিমে, যেখানে ৮০ হাজার একর এলাকা পোড়ার পর ২৬ জুলাই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে।

সোমবার দুপুরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানলের সূত্রপাত হয়েছে। রিভারসাইড কাউন্টিতে দুপুরের ঠিক পরেই রোসা দাবানল শুরু হয়েছে এবং ইতোমধ্য ১,২০০ একরের বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে।

আর স্যান বার্নার্ডিনো কাউন্টিতে শুরু হয়েছে গোল্ড দাবানল, যা এখন পর্যন্ত ৩৪৮ একর এলাকা পুড়িয়েছে এবং এটি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রণতরী ‘দেনা’ ডেস্ট্রয়ারে হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইরান

গত ৪ মার্চ ভারত আয়োজিত বহুজাতিক নৌ মহড়া মিলান ২০২৬-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয় ‘দেনা’। ওই সময় ফ্রিগেটটি শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখন মার্কিন নৌ বাহিনীর ইউএসএস শার্লট নামে একটি সাবমেরিন থেকে ছোড়া একটি মার্ক ৪৮ টর্পেডো জাহাজটিতে আঘাত হা

১৫ ঘণ্টা আগে

ক্রিপ্টো— ট্রাম্পের বিরুদ্ধে ‘নির্লজ্জ দুর্নীতি’ ও ‘অসীম লোভে’র অভিযোগ

ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট পদ ব্যবহার করে ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা বিপুল আর্থিক সুবিধা নিচ্ছেন। তাদের ভাষায়, এর মধ্য দিয়ে ‘নির্লজ্জ ক্রিপ্টো দুর্নীতি’ ও ‘অসীম লোভে’র দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

১৬ ঘণ্টা আগে

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে নির্বাচনি মাঠে সাবেক সেনাপ্রধান

প্রথম নির্বাচনি সমাবেশে আইজেনকট বলেন, 'ইসরায়েল একটি নতুন অধ্যায় শুরু করার যোগ্য। আমরা সবাই মিলে সেই নতুন অধ্যায় লিখব।' তিনি আরো বলেন, আগামী অক্টোবরে গঠিত হতে যাওয়া সরকার যেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনাকে ইতিহাসের অংশ হিসেবে বিবেচনা করে।

১ দিন আগে

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু শিক্ষার্থী নিহত

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে

১ দিন আগে