আমিরাতে ড্রোন হামলা, পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ মে ২০২৬, ২৩: ৩৫
সোমবার আরব আমিরাতের ফুজাইরাহতে পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন লেগে যায়। ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেলবন্দর ফুজাইরাহতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তারা বলছেন, ইরান থেকে চালানো ড্রোন হামলায় সেখানে আগুন লেগে যায়। এ ছাড়া ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করে দেওয়ার দাবিও করেছে আমিরাত।

আল জাজিরা ও বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (৪ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে। ফুজাইরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফুজাইরাহ আমিরাতের সবচেয়ে বড় বন্দর ও তেল সংরক্ষণ কেন্দ্র। যুদ্ধবিরতির আগে যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত চলছিল, তখনো সেখানে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা আকাশে থাকতেই প্রতিহত করেছে। আরও একটি ক্ষেপণাস্ত্র সাগরে গিয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ক্ষেপণাস্ত্র প্রতিহত থেকেই উদ্ভূত। এর কিছুক্ষণ আগে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জবাব দিচ্ছে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে আমিরাতের বাসিন্দাদের মোবাইলে প্রথম জরুরি সতর্কতা সংকেত পাঠানো হয়। এর কিছু সময় পর পরিস্থিতি নিরাপদ বলে জানানো হলেও সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় দফায় মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়।

এদিকে হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তাদের নৌ বাহিনী সেখানে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে।

তবে ইরানি সংবাদমাধ্যমের দাবি, তারা হরমুজ প্রণালিতে একটি মার্কিন ফ্রিগেটে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, তাদের কোনো যুদ্ধজাহাজ আক্রান্ত হয়নি।

এদিকে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিউল সময় রাত প্রায় ৮টা ৪০ মিনিটে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের জলসীমার কাছাকাছি নোঙর করা একটি দক্ষিণ কোরীয় কোম্পানির পরিচালিত জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, জাহাজটির ২৪ জন নাবিকের মধ্যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

হরমুজ প্রণালির এই অস্থিরতার মধ্যেই আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে বলে খবর মিলেছে। দুটি ড্রোন দিয়ে চালানো ওই হামলায় কেউ হতাহত হননি। আরব আমিরাত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

বর্তমানে এ অঞ্চলে আকাশপথে কিছুটা বিধিনিষেধ থাকলেও দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পর্যায়ক্রমে স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১১ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৪ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৫ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১৮ ঘণ্টা আগে
Advertisement