চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়, লেবাননে হামলা থামবে না: নিরাপত্তামন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির। ওই চুক্তিতে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের শর্ত থাকলেও ইসরায়েলের কট্টর ডানপন্থি এই নেতা হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া পর্যন্ত আরও তীব্র হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, বেন গাভিরই প্রথম ইসরায়েলি কোনো নেতা, যিনি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি নিয়ে মুখ খুলেছেন। এই চুক্তির বিরুদ্ধে স্পষ্টভাবেই কথা বলেছেন তিনি।

সোমবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বেন গাভির বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির কোনো পক্ষ নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।’

লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা প্রসঙ্গে ইসরায়েলি এই মন্ত্রী বলেন, কেবল যুদ্ধবিরতি ভেঙে দেওয়া নয়, ইসরায়েলের লক্ষ্য হওয়া উচিত হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে ধ্বংস করার কম কোনো কিছুতেই আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয়।

বেন গাভির আরও বলেন, ইসরায়েলি সেনারা যেসব এলাকা দখল করেছে এবং যেগুলোকে তিনি ‘সন্ত্রাসী অবকাঠামোমুক্ত’ বলে দাবি করেছেন, সেসব এলাকার ‘এক ইঞ্চি ভূখণ্ড’ থেকেও সেনাদের সরিয়ে নেওয়া উচিত হবে না।

দুই মাসেরও বেশি সময় ধরে পাকিস্তানসহ নানা পক্ষের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র একটি শান্তিচুক্তিতে উপনীত হতে সম্মত হয়েছে। এ সমঝোতার ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধের অবসান ঘটবে। একই সঙ্গে লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটবে বলেও আশা করা হচ্ছে। তবে বেন গাভিরের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইসরায়েলের কট্টর ডানপন্থি অংশ এই উদ্যোগকে সমর্থন করছে না।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি এই মন্ত্রীর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ চালিয়ে যাওয়া না কূটনৈতিক সমাধানের পথে হাঁটা— ইসরায়েলের অভ্যন্তরে এ প্রশ্নে মতপার্থক্য এখনো রয়েই গেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১১ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৫ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৫ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১৯ ঘণ্টা আগে
Advertisement