২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, আলোচনায় বসতে রাজি ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
যুদ্ধে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রতীকী ছবি

আলটিমেটাম শেষ হওয়ার দুই ঘণ্টারও কম সময় আগে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দেওয়া ১০ দফা যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান তিনি। এ ঘোষণার পর ইরানও যুদ্ধবিরতি নিয় আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর (বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টার দিকে) ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বা কোনো চুক্তিতে আসতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ইরান রাজি না হলে 'একটি পুরো সভ্যতা ধ্বংস' হয়ে যাবে।

পরে ৩৯ দিন ধরে চলমান যুদ্ধে দুই সপ্তাহের জন্য বিরতি ঘোষণা করে ট্রাম্প বলেন, ইরান একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে, যা আলোচনার জন্য “কার্যকর ভিত্তি” হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা দুই সপ্তাহের জন্য থামছি। আশা করি, এই দুই সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হতে পারে।

ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতার ভূমিকা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনাও শুরু হবে পাকিস্তানের ইসলামাবাদে। তবে সরাসরি বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র, এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে।

ট্রাম্পের ভাষ্য, তিনি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও শেষ মুহূর্তের সমঝোতা নির্ভর করছে ইরানের ওপর। বিশেষ করে তারা হরমুজ প্রণালিতে তেল ও গ্যাস সরবরাহে আরোপিত অবরোধ স্থগিত করবে কি না, তার ওপরই নির্ধারিত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান পালটা হামলা বন্ধ করবে এবং হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরানের প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে এবং একে তারা ওয়াশিংটনের 'অপমানজনক পশ্চাদপসরণ' হিসেবে বর্ণনা করেছে।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট অবশ্য ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, বাস্তবতা হলো প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের শক্তিশালী সামরিক বাহিনী ইরানকে হরমুজ প্রণালি খুলতে বাধ্য করেছে। আলোচনা চলবে।

ট্রাম্পের ঘোষণার পরপরই বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার সূচক তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী হয়, তেলের দামও কমে যায় ব্যাপকভাবে। বাজারের তথ্য বলছে, এ ঘোষণার পর মার্কিন ক্রুড ফিউচার ১৭ শতাংশের বেশি পড়ে গেছে। তাতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম দাঁড়িয়েছে ৯২ ডলারে।

যুদ্ধবিরতির ঘোষণার কিছুক্ষণ পরই আবার নতুন উত্তেজনা দেখা দেয়। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তাদের দিকে। ইরান অবশ্য এ বিষয়ে কিছু বলেনি। তবে একই সময়ে কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো সতর্কতা জারি করে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

২০ ঘণ্টা আগে

বিহারে স্কুলের খাবারে লবণের বদলে ডিটারজেন্ট, হাসপাতালে ৩৬ শিক্ষার্থী

ঘটনাটি নালন্দার নূরসরাই থানার আওতাধীন পারাসি এলাকার একটি মাধ্যমিক স্কুলে। অসুস্থ শিক্ষার্থীদের বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা এখন স্থিতিশীল।

২১ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে আলোচনার ‘পরিকল্পনা নেই’ ট্রাম্পের, হরমুজ নিয়ে পালটাপালটি দাবি

ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো আলোচনা বা কথাবার্তা হচ্ছে না কিংবা নির্ধারিতও নেই।’ তিনি আরও বলেন, ‘নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা ও চালু আছে। সব নৌমাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

১ দিন আগে

কানাডার পণ্যে শুল্ক স্থগিত ট্রাম্পের, কার্নি বললেন ‘গুরুত্বপূর্ণ কাজ’ বাকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর মঙ্গলবার দিবাগত রাত থেকে কার্যকর হতে যাওয়া নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে এর প্রায় এক ঘণ্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ‘গুরুত্

১ দিন আগে