ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার কোনো ‘সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘তারা এমন কিছু দাবি করছে যা আমি মেনে নিতে পারি না।’
শনিবার (২ মে) আল জাজিরা এবং সিএনএন এসব তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ করা হলে ভবিষ্যতে আবারও একই ধরনের সংকট সৃষ্টি হতে পারে। ইরানের সঙ্গে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ‘আরও ভালো’ হতে পারে।
মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক শক্তি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপকারী ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ আইনকে ‘সম্পূর্ণ অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। এ ছাড়া কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কার্যক্রম’ ইতোমধ্যে শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্র আরও হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালি দিয়ে ইরানকে কর বা ফি পরিশোধ করে বাণিজ্য করলে সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতে ঘোষিত যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, আগামী মাসে ট্রাম্পের চীন সফরের সময় হরমুজ প্রণালির পরিস্থিতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।
ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনার মধ্যেই জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পেন্টাগন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা করার পর এ সিদ্ধান্ত আসে। বর্তমানে জার্মানিতে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
এদিকে লেবাননের সংসদের স্পিকার নবীহ বেরি অভিযোগ করেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা ইসরায়েলকে ‘হামলা বাড়াতে উৎসাহ দিচ্ছে’। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, এর আগের দিন আরও ৩০ জনের বেশি প্রাণ হারান।
সব মিলিয়ে ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
রাজনীতি/আইআর

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।
১৬ ঘণ্টা আগে
রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে— এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’
১৭ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১৯ ঘণ্টা আগে