সিন্ধুর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবো না: ভারতীয় মন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৩: ১৮
সিন্ধুর পানিবণ্টন চুক্তিকে ভারত-পাকিস্তানের মধ্যে হাতেগোনা কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তির একটি মনে করা হয়। ছবি: পিটিআই

সিন্দু নদীর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেন না যায়, সে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল।

তিনি বলেন, সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ব্যবস্থার ওপর কাজ করছে, যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।

দ্য হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ হামলায় পাকিস্তানের মদত রয়েছে অভিযোগ তুলে বুধবার সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। ১৯৬০ সালে সই হওয়ার পর এই প্রথম এই চুক্তি স্থগিত করা হলো।

তবে এ মুহূর্তে সিন্ধু নদীর পানি প্রবাহ আটকানোর মতো কোনো অবকাঠামো ভারতের নেই। সিআর পাতিল অবশ্য তাতে দমছেন না। তিনি বলেছেন, অবকাঠামো না থাকলেওে পানির প্রবাহ বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই এই স্ট্যাটাস দেন পাতিল। তিনি লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। বৈঠকে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি— সম্ভাব্য তিনটি অপশন নিয়েই আলোচনা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারত কাশ্মির হামলার জের ধরে যেসব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ পাকিস্তানের প্রধান কৃষিভিত্তিক অঞ্চল পাঞ্জাবের মাঠ-ঘাট, খেত-খামার বাঁচিয়ে রাখে সিন্ধু ও এর শাখা নদীগুলোর পানি। পুরো দেশের খাদ্য উৎপাদনের বড় অংশও আসে এই এলাকা থেকে।

পাকিস্তানের অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ এই পাঞ্জাবের সেচব্যবস্থার প্রায় ৮০ শতাংশ নির্ভর করে সিন্ধু চুক্তির অধীনে পাওয়া বিভিন্ন নদীর পানির ওপর। ভারত পানি বন্ধ করে দিলে শুকিয়ে যাবে এই এলাকা। পাকিস্তানের খাদ্য নিরাপত্তা, কৃষি ব্যবস্থা আর অর্থনীতি— সব ধসে পড়বে।

এ কারণেই সিন্ধুর পানিবণ্টন চুক্তি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টা করা হলে তা যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচিত হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর তীব্র সংঘাত, শতাধিক নিহত

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

১০ ঘণ্টা আগে

নেপালে জলবিদ্যুতের টানেলে ‘শ্বাসরুদ্ধকর অভিযানে’ যেভাবে ২ জনকে জীবিত উদ্ধার

উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।

১২ ঘণ্টা আগে

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা ছিল সরাসরি, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে

১৪ ঘণ্টা আগে

চিকেন্স নেকে মহাসড়ক বানাচ্ছে ভারত

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।

১৭ ঘণ্টা আগে
Advertisement