ডেস্ক, রাজনীতি ডটকম

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় মার্কিন নৌঘাঁটির সামরিক সরঞ্জামসহ বেশ কিছু অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরান। আইআরজিসি এই পদক্ষেপকে একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে এবং এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
তবে মার্কিন নৌঘাঁটিতে চালানো এই হামলার দাবির সত্যতা এখনো স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই চাঞ্চল্যকর খবরের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
রাজনীতি/এসআর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।
৮ ঘণ্টা আগে
চারজন ইরানি কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত সরকার পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে আহমাদিনেজাদকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা হয়েছিল। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
১৫ ঘণ্টা আগে
ট্রাম্প আরও বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র নিজেকে হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে পরিচয় দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তার ক্ষতিপূরণ হিসেবে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে তেহরানের সঙ্গে লন্ডনের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
২০ ঘণ্টা আগে