ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার আল-শিফা হাসপাতালে আবার হামলা শুরু করেছে ইসরাইলের সেনাবাহিনী। সোমবার এই হাসপাতালটিতে ইসরাইল হামলা শুরু করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। খবর আলজাজিরা, এএফপির।
ইসরাইলের সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে আল-শিফা হাসপাতাল এলাকায় সৈন্যরা একটি সুনির্দিষ্ট অপারেশন পরিচালনা করছে। হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশনটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
গাজা সিটির প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, তারা হাসপাতালের চারপাশে ট্যাংক দেখতে পেয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি এ হাসপাতালে আশ্রয় নিয়েছে। হাসপাতালটিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে গাজায় হামাসের সরকারি মিডিয়া অফিস। ট্যাংক, ড্রোন এবং অস্ত্র ব্যবহার করে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে হামলাকে 'একটি যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছে তারা।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলের বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। জাতিসংঘের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১৫৫টি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে নভেম্বরেও আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।
১০ ঘণ্টা আগে
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
১২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
১৫ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে