সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তুর্কি সীমান্তের কাছে অবস্থিত দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে ব্যস্ত বাজারে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে শনিবার গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ত্রিশজন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা রয়টার্সকে জানিয়েছেন।

তারা জানান, পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের সাথে কেনাকাটা করতে বিস্ফোরণের স্থানের কাছে ছিলেন ইয়াসিন শালাবি নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের মধ্যে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।’

অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরব-জনবহুল এই শহরটিতে দুই বছর আগে সর্বশেষ এই ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৬ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৮ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১০ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১১ ঘণ্টা আগে