নাইজেরিয়ায় দ্বন্দ্ব থামাতে গিয়ে ১৬ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সগৃহীত

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব মোকাবিলা করতে গিয়ে ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ডেলটার বোমাদি অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার (১৬ মার্চ) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবারের ঘটনা এটি। নিহতদের মধ্যে ওই দলের নেতৃত্বে থাকা কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ জন সৈনিক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বোমাদির ওকুমা সম্প্রদায়ের মধ্যে চলা সংঘাত মোকাবিলায় ওই সেনাদল গিয়েছিল। সেখানে তাদের ওপর এ হামলা হয়।

গুসাউ বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ডেলটা রাজ্যে সম্প্রদায়গত সংঘাত অনেকটা সাধারণ ঘটনা। সেখানে জমি ও তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে মাঝেমধ্যেই সংঘাত প্রাণঘাতী রূপ নেয়। এ ধরনের সংঘাত নাজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলেও বিরাজমান রয়েছে। এসব স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। আবার এসব স্থানে সরকারি বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগও রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১০ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১২ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৫ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে