চুক্তিছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা, রাফায় হামলা ইসরাইলের

ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গাজা উপত্যকার রাফায় চলছে ইসরাইল ও হামাসের ব্যাপক লড়াই। শুক্রবার (১০ মে) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমাবর্ষণ করেছে বলে ফিলিস্তিন বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে রাফায় হামলা করলে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স বলছে, একজন সিনিয়র ইসরাইলি কর্মকর্তা বলেছেন— গাজায় সংঘাত থামাতে কায়রোতে চলমান পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরাইল পরিকল্পনা অনুযায়ী রাফা ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।

এরই মধ্যে শত্রু-মিত্রদের সব চাপ উপেক্ষা করেই জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরাইলি পদাতিক বাহিনী। ট্যাংক থেকে ছুড়ছে গোলা। তবে হামাসযোদ্ধারাও ছেড়ে কথা বলছেন না। তারা রকেট-মর্টার ছুড়ে গড়ে তুলছেন শক্ত প্রতিরোধ। এ ছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেলআবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিন গোষ্ঠীটি।

এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরাইল। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন, অন্যত্র ছুটছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছেন।

হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরাইল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরাইলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১২ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৮ ঘণ্টা আগে