আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে ৬০ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়। দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হন।

এছাড়াও দুর্যোগে প্রায় এক হাজার ৬৪৫ টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে বলে জানান তিনি।

তালেবানের প্রত্যাবর্তনের পর থেকেই আফগানিস্তানে বিদেশি সহায়তা নাটকীয়ভাবে কমে এসেছে। ফলে এ ধরনের বিপর্যয় মোকাবিলা করা তালেবান সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেই আঘাত এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরমধেই সোমবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে আফগানিস্তানে তিনটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৩০ হাজার মানুষ পুরোপুরি বা আংশিক ধ্বংষ হয়ে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১১ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১৩ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৬ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে