ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন শান্তিচুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, কৌশলগত এ জলপথের তীরবর্তী শহর সিরিকের একটি জেটিঘাটার আশপাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এদিকে ইসরায়েল ও লেবানন ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের অবসানে একটি চুক্তি সই করেছে। উভয় পক্ষই এ চুক্তিকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। এতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা এখনো স্পষ্ট নয়। হিজবুল্লাহ জানিয়েছে, তারা এ প্রক্রিয়ায় সহযোগিতা করবে না।
উপসাগরীয় দেশগুলোকে ইরানের সতর্কবার্তা
তেহরান বরাবরই দাবি করে আসছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে চলাচলরত একটি কার্গো জাহাজে হামলার পর উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ না নিতে সতর্ক করেছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, এটি গত সপ্তাহের চুক্তির লঙ্ঘন।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের কাছ থেকে টোল আদায়ের ইরানের দাবির বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও ছয়টি উপসাগরীয় দেশ যৌথ বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিকে 'হস্তক্ষেপমূলক, দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক' বলে ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের ভূমিকা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। অস্পষ্ট কোনো ব্যবস্থা, বিকল্প পথ বা অন্য কোনো সিদ্ধান্তের মাধ্যমে সেটি করা যাবে না।'
ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালির অপর পাশে অবস্থিত ওমান তাদের মিত্রদের জানিয়েছে, এ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোকে টোল দিতে হতে পারে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে 'অননুমোদিতভাবে' অতিক্রমের চেষ্টা করা তিনটি বিদেশি তেলবাহী জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্কবার্তা দিয়ে ফিরিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত খবরগুলো যাচাই করে দেখছে ওয়াশিংটন।
কমেছে তেলের দাম
শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। ফলে সপ্তাহ জুড়ে বড় ধরনের দরপতনের পথে রয়েছে বাজার। যদিও গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী চুক্তি নিয়ে দুই পক্ষের ভিন্ন ব্যাখ্যা এবং হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তা বহাল রয়েছে। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, প্রায় চার মাস বন্ধ থাকার পর বিশ্বের সবচেয়ে বড় তেলবন্দর উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে সৌদি আরামকো।
এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনও বেড়েছে। এতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।
অন্তর্বর্তী চুক্তি নিয়ে আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করতে উপসাগরীয় দেশগুলো সফর শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছাড়াই 'অবাধ, নিঃশর্ত এবং বাধাহীন নৌ চলাচল' নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালির শাসনব্যবস্থা ইরান ও ওমানের অধীনেই থাকা উচিত। ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের সতর্ক করে বলেছেন, তাদের টিকে থাকা তেহরানের সহনশীলতার ওপর নির্ভরশীল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে