ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজার জনের তালিকা প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪৬
ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে গত ১৮ জানুয়ারি জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। এ তালিকায় দুই হাজার ৯৮৬ জনের নাম-পরিচয় তুলে ধরা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার ইরান সরকার এ তালিকা প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। তবে এখনো ১৩১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচয় নির্ধারণের কাজ চলমান রয়েছে।

ইরান প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সসাম্প্রতিক ঘটনাবলিতে যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই এই দেশের সন্তান। নিহতদের তালিকাসহ প্রতিবেদন প্রকাশ প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার নীতির অংশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান কোনো মানুষের জীবনকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত কোনো সংখ্যা হিসেবে দেখে না। বরং প্রতিটি নিহত ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ জীবন হিসেবে বিবেচনা করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম ছয়দিনেই ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইনপ্রণেতাদের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন।

১ দিন আগে

বাংলাদেশসহ ১৬ দেশের বাণিজ্য নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ১৬টি দেশে উৎপাদন খাত নিয়ে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাঁর আগের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

১ দিন আগে

মার্কিন ক্ষেপণাস্ত্রেই ধ্বংস হয় ইরানের প্রাথমিক স্কুল: প্রাথমিক তদন্ত

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুরনো ও ত্রুটিপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইরানি ঘাঁটিকে নিশানা করতে গিয়ে 'ভুলবশত' বিদ্যালয়টিতে আঘাত হানে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে তীব্র অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন, যদিও বিষয়টি এখনো তদন্তাধীন বলে দাবি করছে পেন্টাগন।

২ দিন আগে

আল–আকসা মসজিদে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা

যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জানান, তারা ইসরায়েলের এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফে ফিলিস্তিনিদের ওপর চলমান উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো

২ দিন আগে