ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ডেস্ক, রাজনীতি ডটকম
আব্বাস আরাগচি (ডানে) তার এক্স পোস্টে গত ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুলছাত্রীদের মরদেহের ছবির সঙ্গে বিশ্বকাপ ফুটবলের বেলজিয়াম ম্যাচের দৃশ্য এক সঙ্গে জুড়ে দেন (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই পোস্টে আরাগচি গত ফেব্রুয়ারি মাসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুলছাত্রীদের মরদেহের ছবির পাশাপাশি চলতি বিশ্বকাপ ফুটবলের বেলজিয়াম ম্যাচের দৃশ্য এক সঙ্গে জুড়ে দেন।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার পোস্টে লেখেন, ‘ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র— ইরানি হিসেবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ মূলত একটি বৃহত্তর সংগ্রামেরই অংশ। আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।’

সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারীরা যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতির খবর জানাচ্ছিলেন, ঠিক তখনই আরাগচির এই পোস্টটি সামনে এলো। আলোচনায় দুই দেশই আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ (কর্মপরিকল্পনা) তৈরিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

আরাঘচি তার এক্স পোস্টে গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের ‘শাজারেহ তাইয়্যেবেহ গার্লস স্কুলে’ হওয়া সেই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের কথাও স্মরণ করেন। উল্লেখ্য, ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে বেশির ভাগই ছিলেন স্কুলছাত্রী এবং শিক্ষক।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১১ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে
Advertisement