ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ চীন ও যুক্তরাজ্যের

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানি গোলার আঘাতে বিধ্বস্ত ভারতশাসিত কাশ্মিরের একটি বাড়ি। ছবি: আনাদোলু এজেন্সি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। দুই দেশই প্রতিপক্ষের ওপর হামলার নতুন নতুন তথ্য জানাচ্ছে। আবার নিজেদের হামলায় প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বেশি দেখানোর পাাশপাশি প্রতিপক্ষের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর নজিরও মিলছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে।

চলমান এ পরিস্থিতিতে ভারত ও পাকিন্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ দিয়েছে চীন ও যুক্তরাজ্য। এর মধ্যে চীন দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহের কথাও জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, চীন জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অন্যদিকে এই দুই দেশের পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা দুই পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। এ লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করতেও আমরা প্রস্তুত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুন এবং উত্তেজনা আরও বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলুন। এটি ভারত ও পাকিস্তান উভয়ের মৌলিক স্বার্থের জন্য এবং একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও তাই আশা করে।

ভারত ও পাকিস্তানের পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়টও।

নিজের এক্স অ্যাকাউন্টে ম্যারিয়ট বলেন, আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আরও বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে।

চীন ও যুক্তরাজ্যের এমন অবস্থানের আগে শুক্রবার রাত থেকে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষ থেকেই ধারাবাহিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৩ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৪ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১৬ ঘণ্টা আগে