দীর্ঘ জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৬, ১৬: ৪৭
ভিডি সতীশন। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক জল্পনার পরে কেরালার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। দক্ষিণ ভারতের এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভিডি সতীশন। এর ফলে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও নেতৃত্ব নিয়ে প্রায় ১০ দিন ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিসেবে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কেরালার দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।

কেরালায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১০২টি আসনে জয়ী হলেও ভোট গণনার পর ১০ দিন পার হয়ে গেলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলীয় সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কংগ্রেস। এই সময় জুড়ে দলে অভ্যন্তরীণ টানাপড়েন ও একাধিক নাম নিয়ে আলোচনা চলছিল।

এবারের নির্বাচনে টানা এক দশকের বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) শাসনের অবসান ঘটিয়েছে ইউডিএফ। ১৪০ আসনের কেরালা বিধানসভায় ১০২টি আসন পেয়ে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পার করে ইউডিএফ। এর মধ্যে এককভাবে কংগ্রেস জিতেছে ৬৩টি আসনে এবং তাদের সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএ) পেয়েছে ২২টি আসন।

অন্যদিকে সাবেক মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তার ধর্মদম আসনটি ধরে রাখতে পারলেও তার নেতৃত্বাধীন এলডিএফ জোট মাত্র ৩৫টি আসনে গুটিয়ে গেছে। এর মধ্যে সিপিআইএম ২৬টি এবং সিপিআই ৮টি আসন পেয়েছে। এ ছাড়া এই নির্বাচনে তিনটি আসন জিতে কেরালায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করছেন ভিডি সতীশান। ছবি: সংগৃহীত
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করছেন ভিডি সতীশান। ছবি: সংগৃহীত

আনন্দবাজার বলছে, কেরালার গত বিধানসভার বিরোধী দলনেতা সতীশন ছাড়াও এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন কংগ্রেসের সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। প্রথমে কংগ্রেস পরিষদীয় দল বেণুগোপালের নাম প্রস্তাব করেছিল। তবে বিধায়কদের একাংশ সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান।

তাদের যুক্তি ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফের ভরাডুবির পর সংগঠন পুনর্গঠন ও দলকে বিজয়ের পথে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সতীশন। দলীয় শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত সতীশনকেই বেছে নিল। তিনি একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং কেরালার এরনাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে।

গতকাল বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতারা প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। ওই বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

সে অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে সতীশনের নাম ঘোষণা করা হল। তবে তার শপথ গ্রহণ কবে হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কে এই ভিডি সতীশন

কেরালা বিধানসভা নির্বাচনে যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতা না পেত, তবে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ৬১ বছর বয়সী সতীশন। এরনাকুলাম জেলার নেত্তুরে জন্মগ্রহণকারী সতীশন থেভারার সেক্রেড হার্ট কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ইউনিয়ন এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়াসহ বিভিন্ন ছাত্র সংগঠনে নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে নিজের প্রথম বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও, ২০০১ সাল থেকে তিনি ক্রমাগত পারাভুর আসন থেকে জয়ী হয়ে আসছেন। নির্বাচনি প্রচারণায় সতীশন ধর্মনিরপেক্ষতার ওপর জোর দেন এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় ধরনের সাম্প্রদায়িক রাজনীতির বিকল্প হিসেবে ইউডিএফকে তুলে ধরেন।

এ ছাড়া তার দেওয়া ‘টিম ইউডিএফ’ স্লোগানটি প্রচারণায় কর্মীদের উজ্জীবিত করতে মূল ভূমিকা পালন করে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং গুরুত্বপূর্ণ উপ-নির্বাচনগুলোতে জোটের ভালো ফলাফলের নেপথ্যে শক্তিশালী সংগঠক হিসেবে সতীশনের বিশেষ অবদান রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৭ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১০ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১২ ঘণ্টা আগে