আসামে আইএসের ভারত শাখার প্রধান গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫: ৩৪
হ্যারিস ফারুক (বামে) ও তার সহযোগী রেহান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে আসামে প্রবেশের সময় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ভারত শাখার প্রধান হারিস আজমল ফারুকি ও তাঁর সহযোগী অনুরাগ সিং ওরফে সোহানকে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) এক বিবৃতিতে আসাম পুলিশ এ দাবি করেছে।

আসাম পুলিশের তথ্য অনুযায়ী, ফারুকির সহযোগী অনুরাগ সিং ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন রেহান।

বাংলাদেশ থেকে আসামে প্রবেশের সময় ওই দুই জনকে আটক করার কথা আসাম পুলিশ জানালেও বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত।

এই গ্রেপ্তার প্রসঙ্গে বাংলাদেশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি সূত্র বলছে, যে দেশের নাগরিক সে দেশেই জঙ্গিরা ধরা পড়েছে। এখানে বাংলাদেশের তেমন কিছু করণীয় নেই।

ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) তথ্য অনুযায়ী, ভারতের দিল্লিসহ অন্যান্য স্থানে হারিসের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। এনআইএ অনেক দিন ধরেই তাঁদের খুঁজছিল।

আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ইনস্পেকটর জেনারেল পার্থসারথী মহন্ত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আটক হারিস আজমল ফারুকি ও তাঁর সহযোগীকে এনআইএ-এর কাছে তুলে দেওয়া হয়েছে। তারা আরও জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

আসাম পুলিশের জনসংযোগ প্রধান প্রণবজ্যোতি গোস্বামী বৃহস্পতিবার বিবৃতিতে জানান, ২০ মার্চ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর ধুবড়ির ধর্মশালা থেকে দুজনকে আটক করা হয়।

তিনি জানান, ধুবড়ি থেকে গুয়াহাটিতে নিয়ে আসার পর পুলিশ তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়—তাঁরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের ভারতীয় শাখার প্রধান দেরাদুনের বাসিন্দা হারিস ও তাঁর সহযোগী পানিপথের বাসিন্দা অনুরাগ সিং ওরফে রেহান।

তাঁদের আটক অভিযানে নেতৃত্ব দেওয়া এসটিএফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে গোপনে অভিযানের প্রস্তুতি নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসাম পুলিশের মহানির্দেশক জি.পি. সিং বলেন, “দেশে ভয়ঙ্কর জঙ্গি কার্যকলাপ মোকাবিলার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গোয়েন্দা সংস্থার সমন্বয়ের ফলেই এই গ্রেপ্তার সম্ভব হয়েছে।

আসাম পুলিশ জানিয়েছে, আলীগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হারিস ও তাঁর সহযোগী রেহান ভারতে আইএসের মতাদর্শ প্রচারে সক্রিয়ভাবে কাজ করছিল। ভারত শাখার প্রধান হিসেবে হারিস সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ ও বিস্ফোরক সংগ্রহের মাধ্যমে নাশকতামূলক কাজে যুক্ত ছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৯ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১১ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৪ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে