আসাম-পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে: রাহুল গান্ধি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ০১: ০২
রাহুল গান্ধি। ফাইল ছবি

আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভোট চুরির স্পষ্ট উদাহরণ হিসেবে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তার অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ভারতের নির্বাচন কমিশনের সহায়তায় ভোট ‘চুরি’ করেছে।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ এনেছেন রাহুল।

এর আগে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে শতাধিক আসনে ভোট চুরির অভিযোগ করেছিলেন। তার সেই অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছেন কংগ্রেস নেতা।

এক্সে দেওয়া পোস্টে রাহুল বলেন, ‘আসাম ও বাংলার (পশ্চিমবঙ্গ) নির্বাচন ইসির সহায়তায় চুরি করে নিয়েছে বিজেপি। এটি স্পষ্ট হয়ে গেছে। আমরা মমতাজির সঙ্গে একমত— বাংলায় ১০০টিরও বেশি আসন চুরি হয়েছে।’

লোকসভার বিরোধী দলীয় এই নেতা আরও বলেন, ‘আমরা আগেও এই কৌশল দেখেছি— মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, লোকসভা ২০২৪— সবখানে একই ঘটনা ঘটানো হয়েছে। ভোট চুরি, সংস্থা চুরি— আর কী বাকি আছে!’

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, রাহুল গান্ধির এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন পশ্চিমবঙ্গ নির্বাচনে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত হয়েছে। এ দিন ভারতের নির্বাচন কমিশন চূড়ান্ত ফলে জানিয়েছে, ২০৬ আসনে জয় নিয়ে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিপরীতে তৃণমূল জয় পেয়েছে ৭৯ আসনে, আরও দুটি আসনে তারা এগিয়ে রয়েছে।

যখন মমতা বন্দ্যোপাধ্যায় এ নির্বাচনে বিজেপির বিপুল জয়কে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন। মমতা এমনকি ভবানীপুরে নিজ আসনেও হেরে গেছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে। তবে ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াব।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement