অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার অব্যাহত রাখার ঘোষণা মোদির

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে এক সভায় দেয়া ভাষণে মোদি জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে।

এর আগে, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেপ্তার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় দেশটির গণমাধ্যম সরব হয়ে উঠে।

গত বুধবার কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে যান নরেন্দ্র মোদি।

সভায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। এ সময় তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, যে ভারতের নাগরিক নয়, যে অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে, একই দিন বিহারে নির্বাচনী সভায় যোগ দেন মোদি। সেখানে তিনি পাইপলাইনে গ্যাস সরবরাহ, সড়ক সেতুসহ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।

আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোটের আগে নরেন্দ্র মোদির সভা দিয়ে বিজেপি ভোটের প্রচারে নেমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৬ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৮ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১১ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে