মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মেক্সিকোর সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়াল্ডোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (২ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। খবর আল-জাজিরা।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘পরিতাপের বিষয়, আমরা যে হতাহতদের পেয়েছি, তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহতদের হারমোসিলোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মেক্সিকোতে মৃত স্বজন ও প্রিয়জনদের সম্মান জানানোর জন্য একটি দিবস পালনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জননিরাপত্তা কর্মকর্তারা জানান, তারা দিবসটি ঘিরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘হামলা’ বা ‘সহিংস কর্মকাণ্ডের’ বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

ডুরাজো বলেন, ‘ঘটনার কারণ নির্ণয় এবং দায়ীদের খুঁজে বের করার জন্য আমি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’

গভর্নর বলেন, ‘কাউকে একা এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবিলা করতে হবে না। ঘটনার প্রথম মুহূর্ত থেকেই জরুরি ব্যবস্থা, নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো দুর্দান্ত পেশাদারিত্বের সঙ্গে সাড়া দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জীবন রক্ষা করেছে।’

স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে সুপারমার্কেটের সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল জানায়, বিস্ফোরণটি শনিবার দুপুর ২টার দিকে ঘটে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার এক্স আইডিতে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমি সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোজা আইসেলা রদ্রিগেজকে নিহতদের পরিবার এবং আহতদের জন্য একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

১ দিন আগে

করাচিতে আধা-সামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ১০

স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে সদর দপ্তরের গেটে আঘাত করা হয়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। একই সময় করাচির ইউনিভার্সিটি রোডের মিটিওরোলজিক্যাল চৌরাঙ্গি এলাকায় আরও একটি বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

১ দিন আগে

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১ দিন আগে