ডিএনএ পরীক্ষায় প্রাচীন চীনা সম্রাটের রহস্য উদ্ঘাটন

ডেস্ক, রাজনীতি ডটকম

ষষ্ঠ শতাব্দীতে চীনে ছিল অন্ধকার যুগ। সেই সময়কার শাসক এক চীনা সম্রাটের দেহাংশ থেকে উদ্ধার করা হয়েছে প্রাচীন ডিএনএ। ওই শাসক দেখতে কেমন ছিলেন, সে বিষয়ে বিশদ ধারণা মিলেছে ডিএনএ পরীক্ষার পর। গত বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সম্রাট উ ৫৬০ থেকে ৫৮০ সাল পর্যন্ত নর্দান চেৌ রাজবংশের উত্তরসূরি হিসেবে চীন শাসন করেছিলেন। বিশৃঙ্খল সময়ে প্রাচীন চীনের উত্তর অংশকে একত্রিত করার কৃতিত্ব দেওয়া হয় তাকে।

প্রত্নতাত্ত্বিকরা ১৯৯৬ সালে উত্তর-পশ্চিম চীনে তার সমাধি খুঁজে পান। গবেষণা প্রতিবেদনে বলা হয়, সম্রাট উয়ের দেহাংশের জিনগত উপাদান বিশেষ করে প্রায় সম্পূর্ণ একটি মাথার খুলি বিশ্লেষণ করেছেন গবেষকরা। এর মাধ্যমে তার অবয়ব, স্বাস্থ্য ও বংশ সম্পর্কে তথ্য মিলেছে।

গবেষকরা বলছেন, সম্রাট উ জিয়ানবেই নামের যাযাবর গোষ্ঠীর অর্ন্তভুক্ত ছিলেন। গোষ্ঠীটি বর্তমান সময়ের মঙ্গোলিয়া এবং চীনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বাস করত। জিনের ক্রম বিশ্লেষণেল পর দেখা গেছে, সম্রাটের ছিল বাদামি চোখ ও কালো চুল। গায়ের বর্ণ ছিল গাঢ় থেকে মাঝারি ধরনের।

গবেষক দলের সদস্য শাওকিং ওয়েন বলেন, অনেকের ধারণা, জিয়েনবেই গোষ্ঠীর অবয়ব ছিল ভিন্ন প্রকৃতির। তাদের ছিল ঘন দাড়ি, উঁচু নাক ও হলুদ চুল। তবে আমাদের গবেষণায় দেখা গেছে, পূর্ব বা উত্তর-পূর্ব এশিয়ার লোকজনের শারীরিক বৈশষ্ট্যি ছিল সম্রাট উয়ের মধ্যে।

গবেষকরা বলেন, মাত্র ৩৬ বছর বয়সে সম্রাটের মৃতু্য হয়। ধারণা করা হয়, অসুস্থতা ও বিষপ্রয়োগে তঁার মৃতু্য হয়েছে। তবে সম্রাটের মৃতু্যর বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ খুঁজে পায়নি গবেষক দল। প্রাচীন ডিএনএ পরীক্ষার পর সম্ভবত তার মৃত্যুর বিষয়ে প্রকৃত তথ্য মিলবে বলে ধারণা গবেষকদের। সূত্র : সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৬ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৭ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১০ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১১ ঘণ্টা আগে