লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, অভিযান বিস্তারের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন। এ হামলার মধ্যেই লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ইসরায়েলি বাহিনী এখন লেবাননের ভেতরে ‘গভীর এলাকায়’ অভিযান চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুরোপুরি থামেনি। সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলি ও হামলার ঘটনা ঘটছে। সবশেষ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এপ্রিলের মাঝামাঝি কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’ চলাকালেও ইসরায়েলি বাহিনী শত শত হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে ‘বড় আকারে’ অভিযান পরিচালনা করছে এবং সেখানে বিভিন্ন এলাকা দখল ও নিয়ন্ত্রণের পাশাপাশি একটি তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ শক্তিশালী করছে।

হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র সংগঠন, যারা ইরান সমর্থিত হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা প্রভাব দূর করে এবং ইসরায়েলের অস্তিত্বের অবসান ঘটিয়ে লেবাননে ইরানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত একটি ইসলামি সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের মূল লক্ষ্য। এবারের ইরান যুদ্ধের শুরু থেকেই হিজবুল্লাহ ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। জবাবে লেবাবনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা এক মুহূর্তের জন্যও যুদ্ধ থামাচ্ছি না। সামনে আরও অনেক কিছু আসছে। ইসরায়েলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বিবৃতিতে হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার দাবি, সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ এমন সব ড্রোন ব্যবহার করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক রাডার ও প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করেছে।

বিশেষ করে হিজবুল্লাহ সম্প্রতি ‘ফার্স্ট-পার্সন ভিউ’ (এফপিভি) ড্রোন মোতায়েন করেছে, যা ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এসব ড্রোন ইসরায়েলি বাহিনীর জন্য প্রাণঘাতী প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন নেতানিয়াহু। বলেন, হিজবুল্লাহর ড্রোন মোকাবিলায় তিনি ‘বৃহৎ জাতীয় প্রচেষ্টা’ পরিচালনা করছেন।

বিশ্লেষকরা বলছেন, লেবাননের ভেতরে ইসরায়েলের স্থল অভিযান আরও গভীরে প্রবেশ করলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা ও ইসরায়েলের পালটা সামরিক কৌশল সংঘাতকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করার আশঙ্কা তৈরি করছে।

বাস্তবতা হল— যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, সংঘাত আরও বিস্তৃত ও তীব্র হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১৬ ঘণ্টা আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে

হরমুজের বাইরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান

ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস

১ দিন আগে
Advertisement