হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ বন্ধে’র হুঁশিয়ারি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। প্রতীকী ছবি

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন, তার জবাবে ইরান পালটা এই হুঁশিয়ারি দিল।

আজ রোববার (২২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির ওই বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হামলা চালানো হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়া হবে এবং স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধই থাকবে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। একই সঙ্গে এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোকেও ‘ধ্বংস’ করে দেওয়া হবে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর বিদ্যুৎকেন্দ্রও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ রুট। বিশ্বব্যাপী যে তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই একটি রুট দিয়েই পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান এই নৌ রুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ রেখেছে।

ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালিটি পার হতে পারছে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানির দাম ১০০ ডলার ছাড়িয়েছে।

এদিকে হরমুজ সচলে নানা পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে বারবার হুমকি দিচ্ছেন, যাতে তারা হরমুজে জাহাজ চলাচলে কোনো বাধা তৈরি না করে। এরই মধ্যে ন্যাটো মিত্রদের সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে একাধিকবার অনুরোধও করেছেন ট্রাম্প। কিন্তু অধিকাংশ দেশই বর্তমান পরিস্থিতিতে হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে ‘প্রস্তুত নয়’ বলে জানিয়েছে।

অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েল বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ পার হতে পারবে না। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধই থাকবে। পার হতে গেলেই হামলা চালানো হবে।

তবে গতকাল শনিবার (২১ মার্চ) হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে এক যৌথ বিবৃতি দিয়েছে ২২টি দেশ। ইরানি অবরোধের নিন্দা জানিয়ে একযোগে কাজ করার ঘোষণা দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনও শামিল হয়েছে এই উদ্যোগে।

এর আগে গত বৃহস্পতিবারও (১৯ মার্চ) ছয়টি দেশ— যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, যুদ্ধে প্রায় অচল হয়ে পড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ তারা যোগ দিতে প্রস্তুত। কিন্তু এ পর্যন্ত তারা কোনো পদক্ষেপই নেয়নি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফের ইরানে মার্কিন হামলা, হরমুজ ঘিরে বাড়ছে যুদ্ধের ঝুঁকি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন বাহিনী। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের সাম্প

১৩ ঘণ্টা আগে

নেপালের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, এখনো নিখোঁজ ৪ হাজার

নেপাল পুলিশের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত রাশুয়া, নুয়াকোট, ধাদিং, গোরখা, তানাহুন, চিতওয়ান, নওয়ালপরাসি পূর্ব ও নওয়ালপরাসি পশ্চিম— এই আট জেলায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মরদেহ পাওয়া গেছে ভারতের ভূখণ্ডে।

১৬ ঘণ্টা আগে

‘জয় শ্রী রাম’ স্লোগানে কলকাতায় আনন্দবাজার ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় গত ২১ আগস্ট প্রকাশিত একটি সংবাদের শিরোনামের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

প্রথম মহাসচিব পাকিস্তান, মক্কা জোটে শর্তসাপেক্ষে যোগদানের সুযোগ

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠক শেষে জোটটির নাম ও প্রাথমিক সাংগঠনিক কাঠামো সম্পর্কে তথ্য দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

১ দিন আগে
Advertisement