ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ কয়েক সপ্তাহের অচলাবস্থা ও সীমিত সেবা কার্যক্রমের পর ইরানের সব ব্যাংকের শাখা আগামীকাল শনিবার (১১ এপ্রিল) থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে বলে জানিয়েছে দেশটির ব্যাংক সমন্বয় কাউন্সিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক সমন্বয় কাউন্সিলের নির্দেশের আওতায় রাজধানী তেহরানে অবস্থিত ব্যাংকগুলোর প্রধান কার্যালয়সহ সব শাখা অন্তর্ভুক্ত থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে দেশটির ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এখন দেশের সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।
চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে ইরানের ব্যাংক খাতে অস্থিতিশীলতা দেখা দেয়। এ সময় কিছু ব্যাংক সরাসরি সেবা সীমিত করে এবং গ্রাহকদের অনলাইন ব্যাংকিং ব্যবহারে উৎসাহিত করা হয়।
এর আগে মার্চের শেষ দিকে ‘ব্যাংক মিল্লাত’ গ্রাহকদের সুবিধার্থে মেয়াদোত্তীর্ণ ব্যাংক কার্ডের মেয়াদ তিন মাস বাড়িয়ে দেয়, যাতে শাখায় ভিড় এড়ানো যায়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের ব্যাংকিং খাত চাপের মুখে ছিল। চলতি বছরের শুরুতে কর্তৃপক্ষ সতর্ক করেছিল যে সংঘাতের সময় ব্যাংকিং ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।
সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার পর ইরানের ব্যাংকগুলোর শাখা পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হলো। পরিস্থিতি স্থিতিশীল থাকলে ধীরে ধীরে দেশটির আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।
১৬ ঘণ্টা আগে
রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে— এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’
১৭ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১৯ ঘণ্টা আগে