বিক্ষোভে পিছু হটবে না ইরান— খামেনির হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১: ০৭
ইরানের মাশহাদ শহরে বিক্ষোভ। সময়ের সঙ্গে বিক্ষোভ আরও বিস্তৃত হয়ে পড়ছে। ছবি: সংগৃহীত

ইরানে ক্রমবর্ধমান সরকারবিরোধী আন্দোলনের মুখে আরও কঠোর দমননীতির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই পিছু হটবে না।

খামেনির এমন বক্তব্যে ইরান জুড়ে চলমান বিক্ষোভ দমনে সহিংস অভিযান আরও জোরালো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এ বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

গার্ডয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো দেওয়া ভাষণে খামেনি আন্দোলনকারীদের ‘ভাঙচুরকারী’ ও ‘নাশকতাকারী’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভ বিদেশি এজেন্ডা দ্বারা পরিচালিত এবং আন্দোলনকারীরা অন্য দেশের নেতাদের সন্তুষ্ট করতেই রাস্তায় নেমেছে।

খামেনি এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এর আগে ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের গুলি করে, ট্রাম্প তাদের রক্ষা করবেন।

গত কয়েক দিনে তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তেহরানের সাদাতাবাদ এলাকায় মানুষ হাঁড়ি-পাতিল বাজিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। একই ধরনের বিক্ষোভ দেখা গেছে মাশহাদ, তাবরিজ ও কোম শহরে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস ও যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সিসহ মানবাধিকার সংস্থাগুলোর তথ্য, নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত ৯। বিক্ষোভে শতাধিক মানুষ আহত হয়েছেন। দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

কোম শহরে জাতির উদ্দেশে ভাষণ দেন আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত
কোম শহরে জাতির উদ্দেশে ভাষণ দেন আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাত থেকে ইরানে কার্যত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই ‘সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন’ বিক্ষোভ দমনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্র আড়াল করার কৌশল।

ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্তৃপক্ষ যদি গুলি চালায়, যুক্তরাষ্ট্রও গুলি চালাতে পারে। ইউরোপের ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে ‘নির্ধারিত, সর্বোচ্চ এবং কোনো আইনি শিথিলতা ছাড়া’। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই বক্তব্য পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে।

এদিকে নির্বাসিত রেজা পাহলভি বৃহস্পতিবার রাতে বিক্ষোভের ডাক দেন এবং শুক্রবার আবারও রাস্তায় নামার আহ্বান জানান। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের একটি অংশ তার সমর্থনে স্লোগান দিচ্ছে এবং ১৯৭৯ সালের আগে ব্যবহৃত ‘সিংহ-সূর্য’ প্রতীকযুক্ত পতাকা বহন করছে।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন এবং ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ইরানে সর্বশেষ বড় সরকারবিরোধী আন্দোলন হয় ২০২২-২৩ সালে, মাশা আমিনির হেফাজতে মৃত্যুর পর। সেই আন্দোলন দমনে ব্যাপক ধরপাকড় ও প্রাণহানির ঘটনা ঘটে। চলমান বিক্ষোভকে সেই সময়ের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দেশটিতে অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি মূল্যস্ফীতি লাগামছাড়া হয়ে পড়লে তা ব্যাপক অর্থনৈতিক-সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১ দিন আগে