ইরানের চীন বিষয়ক বিশেষ দূত হলেন গালিবাফ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৬, ১৮: ৫৪
ইরান সংসদের স্পিকার বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের চীনবিষয়ক বিশেষ দূত হিসেবে দেশটির পার্লামেন্টের স্পিকার ও মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফকে মনোনীত করেছে তেহরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সুপারিশের ভিত্তিতে ঘালিবাফকে এ দায়িত্ব দেওয়ার অনুমোদন দেন মোজতবা খামেনি। নতুন দায়িত্বে এখন থেকে চীন-সংক্রান্ত সব কূটনৈতিক ও কৌশলগত বিষয়ে ইরান সরকারের প্রতিনিধি ও সমন্বয়কের ভূমিকায় থাকবেন তিনি।

তাসনিম নিউজের দাবি, অতীতে চীনে নিযুক্ত ইরানের যেকোনো রাষ্ট্রদূতের তুলনায় এই পদে ঘালিবাফের কর্তৃত্ব ও দায়িত্ব অনেক বেশি হবে। তবে তিনি পার্লামেন্টের স্পিকারের দায়িত্বে বহাল থাকবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক ব্রিগেডিয়ার ঘালিবাফ বর্তমানে ইরানের অন্যতম প্রভাবশালী রাজনীতিক হিসেবে বিবেচিত। রক্ষণশীল রাজনৈতিক বলয়ের এই নেতা ২০২৩ সাল থেকে দেশটির পার্লামেন্টের ২৩তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তেহরানের মেয়রও ছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই নিয়োগ এলো। গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ১১ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ঘালিবাফ।

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতেই তেহরান এ পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোকে ইরানের জন্য গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।সূত্র : আনাদোলু এজেন্সি

রাজনীতি/একে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৭ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১০ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১০ ঘণ্টা আগে