ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ: নেতানিয়াহুর পদত্যাগ দাবি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আঞ্চলিক সংঘাত এবং গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে ব্যর্থতার দায়ে এবার নিজ দেশে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল এখন ইসরাইল।

মঙ্গলবার (১২ মে) ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ভবনের সামনে শত শত মানুষ জমায়েত হয়ে ৭ অক্টোবরের ঘটনার স্বাধীন তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান।

একইসঙ্গে ইরান, গাজা ও লেবাননের সঙ্গে চলমান বহুমুখী যুদ্ধের জন্য সরকারের অদূরদর্শিতাকে দায়ী করে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এবং ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু প্রশাসন দেশকে ভুল পথে পরিচালিত করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্তের দাবিতে নেসেট ভবনের সামনে বিক্ষোভ করেছে শত শত ইসরাইলি। সেদিনের ঘটনার সত্যতা সবার সামনে তুলে ধরার দাবি জানায় তারা। এদিকে, ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক সংঘাতের জন্য নেতানিয়াহু প্রশাসনকে দায়ী করছে ইসরাইলিরা। এর প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভে নামে সাধারণ ইসরাইলিরা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও প্রায় আড়াইশ জনকে অপহরণের অভিযোগ উঠে হামাসের বিরুদ্ধে। এর জেরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল। হামাস গোষ্ঠীকে নির্মূলের নামে হত্যা করা হয় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনিকে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া, গাজা উপত্যকাকে মিশিয়ে দেয়া হয় মাটির সঙ্গে।

এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও তোয়াক্কা করেনি নেতানিয়াহুর সামরিক বাহিনী। এমনকি যুদ্ধবিরতি কার্যকরের পরও হামলা বন্ধ করেনি তারা। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে ইসরাইলি গোয়েন্দা বাহিনী ও নেতানিয়াহু সরকারের আস্থা নিয়ে প্রশ্ন উঠে।

৭ অক্টোবর হামলার ঘটনা সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে তদন্তের দাবিতে ইসরাইলি পার্লামেন্ট ভবন নেসেটের সামনে বিক্ষোভ করেছে শত শত ইসরাইলি। প্রকৃত ঘটনা সবার সামনে উন্মুক্ত করার দাবি জানায় তারা।

একজন বলেন, ‘নেতানিয়াহু সরকারের প্রতি প্রচণ্ড হতাশা নিয়ে আজ নেসেটের সামনে দাঁড়িয়েছি, ৭ অক্টোবরের ঘটনার জবাব চাই আমরা। প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরতে হবে।’

এদিকে, ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক সংঘাতের জন্য নেতানিয়াহুর সরকারকে দায়ী করছে ইসরাইলি বাসিন্দারা। এর প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভে নামে ইসরাইলিরা। তাদের অভিযোগ, ইসরাইলের সবচেয়ে বড় শত্রু নেতানিয়াহু প্রশাসনের কর্মকর্তারা।

ইসরাইল সরকার একেবারে ভুল পথে পরিচালিত হচ্ছে। ভুয়া ও মিথ্যা খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে জানান স্থানীয়রা।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধগুলো রাজনীতি ও ক্ষমতায় টিকিয়ে রাখছে বেনইয়ামিন নেতানিয়াহুকে। এ ধরনের পদক্ষেপকে ইসরাইলি প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বার্থ রক্ষা হিসেবেই বর্ণনা করছেন বিশেষজ্ঞরা।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৬ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৭ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে