যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে প্রথম ফাঁসি কার্যকর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ মে ২০২৬, ১৯: ০২

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলাকালীন গুপ্তচরবৃত্তির অভিযোগে মোশতবা কিয়ান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, যুদ্ধকালীন তথ্য শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগে দোষী সাব্যস্ত ওই ব্যক্তির ফাঁসি রোববার ভোরে কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, মোশতবা কিয়ান নামের ওই ব্যক্তি দেশের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি পক্ষের কাছে পাঠিয়েছিলেন। বিষয়টির প্রমাণ মিলায় একটি কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪০ দিনব্যাপী যুদ্ধকালীন সময়ে তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কিত তথ্য পাচার করেন বলে অভিযোগ আনা হয়। এটি ইরানে যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বলে দাবি করা হচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতাদের নিহত হওয়ার পর ওই সংঘাত শুরু হয় বলে জানায় স্থানীয় সূত্র। এরপর থেকে তেহরান অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালিয়ে আসছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়ান বিভিন্ন 'শত্রু নেটওয়ার্কে' দেশের প্রতিরক্ষা শিল্প ও স্থাপনার তথ্য পাঠিয়েছিলেন। এসব তথ্যের মধ্যে কারখানার অবস্থানসহ গুরুত্বপূর্ণ নথি অন্তর্ভুক্ত ছিল।

মিজান অনলাইন আরও জানায়, ওই ব্যক্তির পাঠানো তথ্যের ভিত্তিতে একটি স্থাপনায় হামলা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করেনি।

সংঘাত শুরুর পর থেকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষকরা। তবে যুদ্ধকালীন অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত অভিযোগে এটি প্রথম ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে।

ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারের ৫০ দিনের কম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করা হয়েছে। একই সঙ্গে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement