ডেস্ক, রাজনীতি ডটকম

চাঁদ দেখে নয়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মেনে চলতি হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটি বলছে, আগামী ১৮ মে শুরু হবে জিলহজ মাস। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা উদ্যাপন করা হবে আগামী ২৭ মে।
কাতার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কাতার ক্যালেন্ডার হাউজ এ সময়সূচি ঘোষণা করেছে। কাতারের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ প্রতিষ্ঠান দেশটির হিজরি বর্ষপঞ্জি প্রণয়ন করে থাকে।
খবরে বলা হয়েছে, কাতার ক্যালেন্ডার হাউজের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণের দিন আগামী শনিবার (১৬ মে) রাতে দোহা সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিটে) নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের জন্ম না হওয়ায় সেদিন কাতারসহ আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।
আল-আনসারি বলেন, জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের মাধ্যমেই হিজরি মাসের শুরু ও শেষ নির্ধারিত হয়। ১৬ মে চাঁদ দেখা সম্ভব না হওয়ায় ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। সে হিসাব অনুযায়ী ১৮ মে থেকে নতুন হিজরি মাস জিলহজ শুরু হবে।
হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসটি নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসের ৯ তারিখে শুরু হয় মুসলিমদের পাঁচটি ফরজের অন্যতম হজের আনুষ্ঠানিকতা। পরদিন ১০ জিলহজ পালন করা হয় ঈদুল আজহা, যা মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। গোটা মুসলিম বিশ্বেই মহাসমারোহে ঈদুল আজহা উদ্যাপন করা হয়।
এই ঈদের তাৎপর্য ত্যাগ ও কোরবানির মহিমায়। মহান আল্লাহর সন্তুষ্টি পেতে হজরত ইব্রাহিম (আ.) যে আত্মত্যাগের নজির রেখেছিলেন, তার স্মরণেই এই ঈদে মুসলিমরা পশু কুরবানি দেন। একই সঙ্গে এ উৎসব সাম্য, সহমর্মিতা ও দরিদ্রদের সঙ্গে আনন্দ ভাগাভাগির বার্তাও বহন করে।
বাংলাদেশেও সবচেয়ে বড় উৎসবগুলোর একটি ঈদুল আজহা। আগামী ১৮ মে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সে দিন চাঁদ দেখা গেলে ১৯ মে শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে আগামী ২৮ মে ঈদুল আজহা উদ্যাপন করা হবে।
এদিকে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিন চাঁদ দেখা যায় বা হিজরি মাস শুরু হয়। সে হিসাবেও কাতারে ১৮ মে জিলহজ মাস শুরু হলে বাংলাদেশে ১৯ মে তা শুরু হওয়ার কথা। তবে চূড়ান্ত ঘোষণা জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকেই আসবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে