নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ চায় তুরস্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে তুরস্ক। প্রতীকী ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক। গাজামুখী মানবিক সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি অভিযানের ঘটনায় তুরস্কে চলমান একটি ফৌজদারি মামলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, নেতানিয়াহু ও ইসরায়েলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তাদের সন্ধানের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়। সংশ্লিষ্ট নথি পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে এ মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে। তুরস্কের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্লোটিলার বেসামরিক কর্মী ও স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানো এবং তাদের আটক করার ঘটনায় গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে।

নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, বেআইনি আটক, শারীরিক নির্যাতন, নির্যাতন, সম্পদ ধ্বংস, গুরুতর ডাকাতি এবং জলযান ছিনতাইসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তুরস্কের আদালত গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

তুরস্কের বিচারমন্ত্রী গুরলেক বলেছেন, গাজায় সংঘটিত অপরাধকে আড়াল করা বা দায়ীদের দায়মুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আন্তর্জাতিক ও জাতীয় আইনের আওতায় থাকা সব ধরনের ব্যবস্থা তুরস্ক ব্যবহার করবে বলেও তিনি জানান।

ইসরায়েল অবশ্য তুরস্কের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আঙ্কারার এ পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।

এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’ আখ্যা দিয়ে ইসরায়েল অভিযোগ করেছে, এরদোয়ান হামাসকে আশ্রয় দিচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছেন। সিরিয়াতেও তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে বলে উল্লেখ করে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না।

ফ্লোটিলা ইস্যুর পাশাপাশি গাজা যুদ্ধ ও সিরিয়াকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোতে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে আঙ্কারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার উদ্যোগ শুধু একটি আইনি পদক্ষেপ নয়, বরং দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সংঘাতেরও নতুন প্রকাশ।

তবে ইন্টারপোল তুরস্কের অনুরোধ গ্রহণ করে রেড নোটিশ জারি করবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সংস্থাটিকেই আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement