ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা চারটি জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ইরানি বাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালায় ওয়াশিংটন।
আইআরআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানায়, ‘চারটি জাহাজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
আইআরআইবি আরও জানায়, ‘তাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতাবার্তা উপেক্ষা করায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর তারা ফিরে যেতে বাধ্য হয়।’
রাজনীতি/এসআই

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১০ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১৩ ঘণ্টা আগে