যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী ও ব্যাপক শান্তি’ প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে মহাসচিব সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। খবর আল জাজিরার।

গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘আন্তর্জাতিক আইনে’র অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তাবলী অনুসরণ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এ পদক্ষেপটি এ অঞ্চলে একটি স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে সহায়ক হবে।

এছাড়াও বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘব করতে বৈরিতার অবসান জরুরিভাবে প্রয়োজন বলেও জানান তিনি।

মুখপাত্র ডুজারিক আরও নিশ্চিত করেছেন যে, ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যঁ আরনল্ট বর্তমানে সেখানে অবস্থান করছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৭ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১০ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১২ ঘণ্টা আগে