ডেস্ক, রাজনীতি ডটকম

রোমান ক্যাথলিকদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জড়ো হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।
বিবিসির খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে শুরু হয়েছে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।

শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর
এ শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিশ্বনেতারাও যোগ দিয়েছেন এ অনুষ্ঠানে।
সেন্ট পিটার্স স্কয়ারে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ অনুষ্ঠানে যোগ দিতেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে রোমে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।

পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: ভ্যাটিকান মিডিয়া
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মাইলেসহ আরও অনেক নেতার পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার কথা রয়েছে।
এরই মধ্যে এ অনুষ্ঠানে যোগ দিতে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মুখপাত্র ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সস্পিলনকে জানিয়েছেন, স্ত্রী ওলেনা জেলেনস্কা ও একটি ইউক্রেনের একটি প্রতিনিধি দল রয়েছে জেলেনস্কির সঙ্গে। এ অনুষ্ঠানেই ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রীসহ ইউক্রেনীয় একটি প্রতিনিধি দল। ছবি: এএফপি
বিশ্বনেতা বা রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও পোপের প্রয়াণে শোকাহত হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছেন ভ্যাটিকানের সেন্ট পিটার্সে। তাদের মধ্যে যেমন রয়েছেন ক্যাথলিক খিষ্টান, তেমনি রয়েছেন অন্য ধর্মের অনুসারীরাও। শনিবার সকাল থেকেই পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসা এসব মানুষের ঢল নামে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায়।
গত সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।

পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ছবি: রয়টার্স
মৃত্যুর একদিন পর বুধবার সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় নেওয়া হয়। সেদিন প্রয়াত পোপের ভক্তদের দর্শনের জন্য সারা রাত ব্যাসিলিকা খুলে রাখা হয়েছিল।
জনসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেন্ট পিটার্স ব্যাসিলিকাতেই রাখা হয় পোপের মরদেহ। ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, এই তিন দিনে আড়াই লাখেরও বেশি মানুষ সেখানে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সেই ধারণা থেকেই শুরু হয় তল্লাশি। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তা সঞ্জু খাত্রির নেতৃত্বে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরাতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সেখান থেকে উদ্ধার করা হয় মনীষাকে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, মা-বাবার কাছে। এ সময় এক আবেগঘন দৃশ্য তৈরি হয়।
১ দিন আগে
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফস অব স্টাফরা অংশ নেবেন।
১ দিন আগে
উদ্ধারকারীদের বরাতে জানা যায়, বানের তোড়ে মরদেহগুলো মূল ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে গেছে। আকস্মিক বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতাওয়ান এলাকায়, যেখান থেকে সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি, গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধল
২ দিন আগে
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের রাজধানীর পশ্চিমে অবস্থিত মিলা গ্রামে "একটি গোলাবারুদ গুদাম" লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে "এফপি-১/এফপি-২ দূরপাল্লার মানববিহীন আকাশযানের উপাদান ও উৎক্ষেপণ বুস্টার" রাখা ছিল।
২ দিন আগে