ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের রাজধানীতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: উইকিমিডিয়া কমন্স
যুক্তরাষ্ট্রের রাজধানীতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: উইকিমিডিয়া কমন্স

যেকোনো ধরনের কনস্যুলার সেবার জন্য ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধের ব্যবস্থা চালু করেছে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এর ফলে এখন যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও ডিজিটাল পেমেন্ট পদ্ধতি অ্যাপল পে ও গুগল পে ব্যবহার করে এসব ফি পরিশোধ করা যাবে।

বুধবার (৮ জুলাই) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার ফি পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ১ জুলাই থেকে এসব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে।

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি মানি অর্ডার, ক্যাশিয়ার চেক বা অফিশিয়াল চেকের মতো বিদ্যমান পদ্ধতিতেও বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার ফি পরিশোধ করা যাবে। এ ছাড়া এখন থেকে দূতাবাস পরিচালিত মোবাইল কনস্যুলার ক্যাম্পেও ডিজিটাল পেমেন্ট নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement