ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলো সম্মত হলেও তা তোয়াক্কা করছে না ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে ইরান ও লেবাননের ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যস্থতাকারী দেশগুলো পুরো অঞ্চলে শান্তির আশা দিলেও ইসরায়েলের এই হার্ডলাইন অবস্থান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই আঞ্চলিক যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না। সেই ঘোষণার প্রতিফলন ঘটিয়ে আজ দক্ষিণ লেবাননের বারাআচিট শহরে তীব্র গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা এবং আল জাদিদ টিভি এই হামলার খবর নিশ্চিত করেছে।
অথচ চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, পক্ষগুলো ‘লেবাননসহ পুরো অঞ্চলে’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলের এই হামলা প্রমাণ করছে যে, যুদ্ধবিরতির পরিধি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চরম মতভেদ রয়েছে।
অন্যদিকে, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা দিলেও বুধবার ভোরে ইরানের অভ্যন্তরে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি টেলিভিশন ‘চ্যানেল ১২’-এর তথ্যমতে, যুদ্ধবিরতি চলাকালীনও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য ‘কার্যকর ভিত্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। আগামী শুক্রবার থেকে পাকিস্তানের ইসলামাবাদে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা দুই সপ্তাহ চলার পরিকল্পনা ছিল। কিন্তু আলোচনার আগেই ইসরায়েলের এই দ্বিমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।
বিশ্লেষকরা মনে করছেন, একদিকে ট্রাম্পের শান্তিপ্রক্রিয়া আর অন্যদিকে নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থান—এই দুইয়ের টানাপোড়েনে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।

অনেকেই মনে করছেন, এই সাময়িক যুদ্ধবিরতি আসলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেবে। দীর্ঘদিনের সংঘাত আর ত্যাগের পর এমন আপসকামিতা তেহরানের মুক্তিকামী মানুষের মনে এক গভীর সংশয় ও আস্থার সংকট তৈরি করেছে।
৪ ঘণ্টা আগে
তবে এই যুদ্ধবিরতির আগে থেকেই নিজ দেশে চরম অজনপ্রিয় হয়ে উঠেছিলেন ট্রাম্প। মূলত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।
৬ ঘণ্টা আগে
৩৯ দিন ধরে চলমান যুদ্ধে দুই সপ্তাহের জন্য বিরতি ঘোষণা করে ট্রাম্প বলেন, ইরান একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে, যা আলোচনার জন্য “কার্যকর ভিত্তি” হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা দুই সপ্তাহের জন্য থামছি। আশা করি, এই দুই সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হতে পারে।
৬ ঘণ্টা আগে