ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর সাজার বিধান রেখে আইন সংশোধন করেছে ভারত। প্রতীকী ছবি: আনন্দবাজার

ভারতে সরকারি নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অনিয়ম ঠেকাতে আরও কঠোর আইন আনার পথে এগিয়েছে কেন্দ্র সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ লোকসভায় পাস হয়েছে। রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৪ সালের বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের খবরে বলা হয়, সোমবার (২৭ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বিলটি লোকসভায় উত্থাপন করেন। দুদিন আলোচনা শেষে বুধবার (২৯ জুলাই) এটি কণ্ঠভোটে পাস হয়। ভোটাভুটির আগে বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন।

রাজ্যগুলোর হাতে বিশেষ ক্ষমতা

সংশোধনী বিলে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তারা প্রয়োজনে যেকোনো দায়রা আদালতকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট হিসেবে ঘোষণা করতে পারবে।

সংশোধিত আইনে বলা হয়েছে, এসব আদালতে প্রতিদিন শুনানি চালানোর ব্যবস্থা রাখতে হবে এবং অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের তিন মাসের মধ্যে বিচার শেষ করতে হবে।

দুই মাসে তদন্ত শেষের বাধ্যবাধকতা

বিলে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের তদন্ত দ্রুত শেষ করার ওপরও জোর দেওয়া হয়েছে। এ ধরনের মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে।

এর জন্য প্রয়োজনে কেন্দ্রীয় সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করতে পারবে। একই সঙ্গে এসব মামলার পরিচালনার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এক বা একাধিক বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগের ক্ষমতাও দেওয়া হয়েছে।

বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চে আপিল করা যাবে। সেই আপিলও তিন মাসের মধ্যে নিষ্পত্তির বিধান রাখা হয়েছে।

কোন অপরাধে কত শাস্তি

নতুন আইনে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষা-সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম পাঁচ বছর ও সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এর পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

অন্যদিকে যদি সংঘবদ্ধভাবে বা সংগঠিত চক্রের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হয়, তাহলে ন্যূনতম সাত বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা করা যাবে।

কেন আনা হচ্ছে সংশোধনী

কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ২০২৪ সালে প্রথমবারের মতো পৃথক আইন করা হয়েছিল। সেই আইনের আওতায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি), স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি), রেলওয়ে, ব্যাংকিং খাতের নিয়োগ পরীক্ষা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত পরীক্ষাগুলো অন্তর্ভুক্ত ছিল।

তবে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে সমালোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিদ্যমান আইনকে আরও কঠোর করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। নতুন সংশোধনী বিলের মাধ্যমে তদন্ত, বিচার ও শাস্তির বিধান আরও কঠোর এবং সময়সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ অভিযান

ইরানের এ পদক্ষেপের জবাবে ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক অস্ত্র ও রসদ ঘাঁটিতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী। সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে চালানো ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। এ

১৮ ঘণ্টা আগে

ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সন্তুষ্ট জেলেনস্কি, ‘সেরা বৈঠক’ দাবি নেতানিয়াহুর

জেলেনস্কির দাবি, আলোচনায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা- ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর’ উৎপাদনের লাইসেন্স নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিপরীতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলছেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিলো তার এ যাবৎকালের সেরা বৈঠক।

১৮ ঘণ্টা আগে

জাপানের কুমামোতোয় ৭.১ মাত্রার ভূমিকম্প: ১৩ জনের প্রাণহানি

মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূল থেকে ২০ কিলোমিটার গভীরে। ভূ-পৃষ্ঠে তীব্র কম্পন অনুভূত হওয়ায় কুমামোতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৩৬ হাজারের বেশি বাড়িঘর বর্তমানে বিদ্যুৎহীন এবং প্রায় প্রতিটি সড়কেই ফাটল দেখা দিয়েছে।

১৯ ঘণ্টা আগে

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক আহত, শপিং মলে আটকা বহু মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্দেশনায় প্রায় তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, অগভীর এই ভূমিকম্পের কারণে অন্তত এক সপ্তাহ এলাকায় আরও শক্তিশালী ভূমিকম্প ও ভূমিধসের ঝুঁকি থাকবে। এখন পর্যন্ত ১ থেকে ৪ মাত্রার ৬০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

১ দিন আগে