ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফার একটি বিশাল তেল শোধনাগারে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। হামলায় শোধনাগারের একটি অংশে আগুন ধরে গেলেও, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে।

রাশিয়ার-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার। যে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে, সেটির মালিক রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি বাশনফ্ট। বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ টেলিগ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'আজ বাশনফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।'

টেলিগ্রাম পোস্টে খাবিরভ আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি বিমান আকৃতির ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে এবং এরপর বিস্ফোরণ ঘটে। এ সময় ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলায় কেউ নিহত বা আহত হননি। শোধনাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি গুরুতর নয়।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। ২০১৬ সালে রাশিয়ার প্রেসিডেন্টর দপ্তর ক্রেমলিন বাশনফ্টের এই শোধনাগারটিকে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই শোধনাগারটিতে ১৫০ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপাদিত হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে রিটার্ন হাব স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

৫ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞার জবাবের হুঁশিয়ারি ইরানের, আলোচনায় ফিরতে চায় ওয়াশিংটন

ইরানের অর্থনীতি আরও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জবাবে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের দাবি, ওয়াশিংটন একদিকে অর্থনৈতিক চাপ বাড়ালেও অন্যদিকে আবারও কূটনৈতিক আলোচনার পথ খুলতে চাইছে।

২০ ঘণ্টা আগে

‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ মার্কিন তালিকা থেকে ৪৭ বছর পর মুক্ত সিরিয়া

এর আগে ৮ জুলাই ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে সিরিয়াকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানায়। রুবিও তখন বলেছিলেন, নিষেধাজ্ঞা শিথিলের ফলে সিরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে এবং দেশটির পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে।

২১ ঘণ্টা আগে

আইআরজিসির ৫ কমান্ডারের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যে পাঁচ কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন— আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলি আবদোল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি, আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান ও আইআরজিসির গোয়েন্দা

২১ ঘণ্টা আগে