ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। তবে এ হামলার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস।
স্থানীয় সময় গতকাল বুধবার (৬ মার্চ) এই হামলা চালায় রাশিয়ান বাহিনী।
এ বিষয়ে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক সিএনএনকে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং অনেকে আহতও হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র এতটাই কাছে ছিলেন যে এটির জোরালো শব্দ তিনি শুনতে পেয়েছেন। রাশিয়ার এ হামলায় ওডেসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান নৌবাহিনীর এ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রভিতিক সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ওডেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি জায়গায় বৈঠক করছিলেন জেলেনস্কি ও মিৎসোতাকিস।
এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আজ আমরা হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন যে কারা এই হামলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না। কিন্তু আমি জানি যে, বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন।
হামলার বিষয়ে গ্রিসের প্রধানমন্ত্রী মিৎসোতাকিস সাংবাদিকদের বলেন, তারা যখন তাদের গাড়িতে উঠছিলেন তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তিনি মনে করেন, এখানে যে সত্যিকার যুদ্ধ চলছে, তার আর প্রমাণের প্রয়োজন নেই।

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৩ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৬ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৯ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
২০ ঘণ্টা আগে