ইউক্রেন সমরাস্ত্রের গোপন ডিপো ধ্বংস করল রুশ বাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনে সমসরাস্ত্রের একটি গোপন ডিপো রুশ সেনারা ধ্বংস করেছে রুশ সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে।

সমরাস্ত্রের সেই ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পাল্লার বিপুল সংখ্যক রকেট, রকেট লাঞ্চার এবং বেশ কয়েক ডজন সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং ৫টি লিওপার্ড ট্যাংক ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করেছে রুশ বাহিনী।

প্রসঙ্গত, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে স্বল্পপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে ইস্কান্দার-এম সবচেয়ে বিধ্বংসী। ৭০০ কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুতগতিতে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ ইস্যুতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : আরটি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৭ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৮ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে