রাশিয়ায় অবনতি ঘটছে বন্যা পরিস্থিতি

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়া ও কাজাখাস্তান ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে। ওই দুই দেশের সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। দেশ দুটির প্রধান নদীগুলোর পানি বাড়তে থাকায় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ওরেনবার্গ শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইউরাল নদীর পানি দ্রুতগতিতে বেড়েছে এবং অনেক দূর পর্যন্ত বাঁধে ভাঙন ধরেছে। তারা কেবল তাদের বাচ্চা, পোষা প্রাণী এবং কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।

ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। পানির আরও বাড়বে। ১১ হাজার ৯৭২টি বাড়ি প্লাবিত হয়েছে এবং পানি আরও বাড়লে আরও ১৯ হাজার ৪১২ জন মানুষ বিপদে পড়বে।

বন্যাটি রাশিয়ার ইউরাল এবং উত্তর কাজাখস্তানকে সবচেয়ে খারাপভাবে আঘাত করেছে। এছাড়া পশ্চিম সাইবেরিয়ার দক্ষিণ অংশে বিশ্বের বৃহত্তম হাইড্রোকার্বন অববাহিকা এবং ইউরোপের বৃহত্তম নদী ভলগার কাছে কিছু জায়গায় পানির স্তর বাড়ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১১ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১৫ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১৭ ঘণ্টা আগে

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৯ ঘণ্টা আগে